খবর

মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল হিঙ্গলগঞ্জ

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেন হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এলাকার বাসিন্দারা।
  • গ্রামবাসী ও বিজেপির অভিযোগ, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র।
  • তাঁদের সাফ বক্তব্য, ইচ্ছে করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেন হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এলাকার বাসিন্দারা। গ্রামবাসী ও বিজেপির অভিযোগ, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। তাঁদের সাফ বক্তব্য, ইচ্ছে করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শনিবার গভীর রাতে গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। সেখানে গিয়ে দেখতে পান, পরপর চারটি বাড়ি, একটি দোকান ও খড়ের গাদায় আগুন জ্বলছে। তড়িঘড়ি বাড়িগুলিতে বসবাসকারী মানুষদের বাইরে বের করে আনা হয়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তাঁরা।

গ্রামবাসীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সর্বস্ব পুড়ে গিয়েছে বলেই খবর মিলেছে। চিৎকার-চেঁচামেচিতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহযোগিতার দাবিও তুলেছে গ্রামবাসীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

 

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles