বালাই ষাট

অস্ট্রেলিয়া, ফ্রান্সের পর এবার স্পেন

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: এবার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ করার পথে হাঁটছে স্পেন।
  • তেমনটাই জানিয়েছেন খোদ সে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
  • নেটদুনিয়কে তিনি 'ব্যর্থ স্টেট' বলে অভিহিত করেছেন।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার:  এবার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ করার পথে হাঁটছে স্পেন। তেমনটাই জানিয়েছেন খোদ সে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নেটদুনিয়কে তিনি ‘ব্যর্থ স্টেট’ বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, ‘ সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলি প্রায়ই আইন লঙ্ঘন করে।’ সংশ্লিষ্ট সংস্থাগুলির মালিকদের কঠোর বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করার জন্য চাপ দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে, স্পেনের প্রধানমন্ত্রীকে ‘ফ্যাসিবাদী স্বৈরশাসক’ বলে আক্রমণ শানিয়েছেন ইলন মাস্ক ।

উল্লেখ্য,সম্প্রতি একই পথে হেঁটেছে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সরকার। ইউরোপ ও এশিয়ার বহু দেশই কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে। সেই তালিকায় রয়েছে ভারতও।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles