সঙ্গীত

গান শুনতে আসুন, ফোন থাকুক তালাবন্দি

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ারঃ ‘এই যন্ত্রটা আমাকে শেষ করে দিচ্ছে’—নতুন গান ‘লস্ট বয়েজ’-এ কোমল সুরে গেয়ে উঠেছেন ফিবি ব্রিজার্স।
  • কোনও বিশেষ যন্ত্রের কথা বলছেন কি না, তা অবশ্য জানাননি।
  • এমনও হতে পারে, ‘রেজ এগেনস্ট দ্য মেশিন’ ব্যান্ডের মতো তিনিও ‘যন্ত্র’ শব্দটিকে প্রতিষ্ঠিত ক্ষমতাব্যবস্থার রূপক হিসেবে ব্যবহার করছেন।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ারঃ ‘এই যন্ত্রটা আমাকে শেষ করে দিচ্ছে’—নতুন গান ‘লস্ট বয়েজ’-এ কোমল সুরে গেয়ে উঠেছেন ফিবি ব্রিজার্স। কোনও বিশেষ যন্ত্রের কথা বলছেন কি না, তা অবশ্য জানাননি। এমনও হতে পারে, ‘রেজ এগেনস্ট দ্য মেশিন’ ব্যান্ডের মতো তিনিও ‘যন্ত্র’ শব্দটিকে প্রতিষ্ঠিত ক্ষমতাব্যবস্থার রূপক হিসেবে ব্যবহার করছেন। তবে গানটি যেহেতু আত্মধ্বংস আর বয়স বাড়লেও পরিণত হয়ে উঠতে না-পারার কথা বলে, তাঁর নিশানায় স্মার্টফোন থাকাও মোটেই অসম্ভব নয়।

গানের বাইরে অবশ্য এই যন্ত্রটি সম্পর্কে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন ব্রিজার্স। ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া তাঁর বিশ্বসফরে গানের অনুষ্ঠানে ফোন ব্যবহার নিষিদ্ধ। প্রবেশের আগে টিকিটধারীদের নিজেদের ফোন একটি বিশেষ থলিতে ভরে বন্ধ করতে হবে। চুম্বকীয় ব্যবস্থায় সেই থলি তালাবন্দি থাকবে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ, ছবি তোলা কিংবা ভিডিয়ো করা চলবে না—অন্য শিল্পীদের অনুষ্ঠানে যে কাজটি করে ভক্তরা প্রায়ই বিরক্তির কারণ হন। ফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাংয়ের হিসাবে, ব্রিটেনে কনসার্টে আসা প্রত্যেক দর্শক এক-একটি অনুষ্ঠানে গড়ে সাড়ে বারো মিনিটের ভিডিয়ো তোলেন।

এমন নিয়ম চালু করার ক্ষেত্রে ব্রিজার্স একা নন। অ্যালিশিয়া কিজ, চাইল্ডিশ গ্যাম্বিনো এবং জ্যাক হোয়াইট—সকলেই নিজেদের গানের আসরে স্মার্টফোন নিষিদ্ধ করেছেন। স্যার পল ম্যাককার্টনিও এ বছরের গোড়ায় লস অ্যাঞ্জেলেসে তাঁর দু’টি অনুষ্ঠানে একই বিধিনিষেধ জারি করেছিলেন। বব ডিলানের আসন্ন সংগীতসফরেও ফোন ব্যবহারের অনুমতি থাকবে না।

কোনও কোনও শিল্পীর এই সিদ্ধান্তের পিছনে পুরনো দিনের টান কাজ করছে। লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান দু’টিকে ‘সত্যিই বিশেষ’ বলে বর্ণনা করেছেন ম্যাককার্টনি। তাঁর কথায়, ‘পুরনো দিনের গানের আসরের মতো লাগছিল। আগে সবাই যে ভাবে অনুষ্ঠান করত, ঠিক তেমন।’ কিন্তু প্রযুক্তিকে দূরে রাখার এই প্রবণতা কেবল সহজ-সরল অতীতে ফেরার আকুলতা নয়। শিল্পীদের আশা, এর ফলে সামনাসামনি গান শোনার অভিজ্ঞতাকে আরও গভীর ভাবে উপভোগ করতে পারবেন শ্রোতারা। যে মুহূর্ত ধরে রাখা যায় না, তার মূল্যই যেন বেশি।

টিকিট হাতে পাওয়ার অর্থ তখন প্রিয় শিল্পী আর একই ভালবাসায় জড়ো হওয়া অন্য শ্রোতাদের সঙ্গ উপভোগ করার সুযোগ—মাঝখানে কোনও পর্দার আড়াল ছাড়াই। শিল্পীদের বক্তব্য,সেই মুহূর্তে গানের অনুষ্ঠান উপভোগ করতে হয় ; সমাজমাধ্যমে দেওয়ার জন্য তার ভিডিয়ো তুলতে ব্যস্ত থাকলে চলে না। সম্প্রতি ম্যানচেস্টারে হ্যারি স্টাইলসের অনুষ্ঠানে দর্শকদের ফোন সরিয়ে রাখতে হয়েছিল। তবে তাঁদের দেওয়া হয়েছিল এক বার ব্যবহারযোগ্য ক্যামেরা। সঙ্গে একটি চিরকুট: ‘মন দিয়ে সত্যিই আমার সঙ্গে এখানে থাকার জন্য ধন্যবাদ। সব বন্ধুকে নিয়ে নাচুন।’

এর ফলে অনুষ্ঠানটির অভিজ্ঞতা হয়ে ওঠে দুর্লভ। তা পেতে হলে সশরীরে সেখানে থাকতেই হবে। আর এতে ভক্তদের মনে কিছু হারিয়ে ফেলার, বিশেষ একটি অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আরও বাড়তে পারে। শিল্পীদের যুক্তি, শুধু উপস্থিত মানুষদের ভাগে এই অভিজ্ঞতা পড়বে—সিদ্ধান্তের উদ্দেশ্য সেটাও। ডিলান বলেছেন, তাঁর অনুষ্ঠান ‘যন্ত্রমুক্ত’ হওয়ায় সেই উপলক্ষ ‘আরও অনন্য’ হয়ে উঠবে।

গানের কাজই তো শিল্পী ও শ্রোতার মধ্যে যোগসূত্র গড়ে তোলা। শিল্পীরা জানিয়েছেন, মঞ্চ থেকে সামনে তাকিয়ে হাসিমুখের বদলে আইফোনের সমুদ্র দেখতে তাঁদের মোটেই ভাল লাগে না। সুইডেনের মেটাল ব্যান্ড ‘ঘোস্ট’ ২০২৫ সালের সফরে ফোন নিষিদ্ধ করেছিল। ব্যান্ডের প্রধান গায়ক কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ‘দর্শক আর ব্যান্ডের মধ্যে দূরত্বটা ক্রমেই বাড়ছে বলে মনে হচ্ছিল।’ কানাডার ডিজে কেইট্রানাডা কথাটা আরও সোজাসাপ্টা বলেছেন: ‘আমি যেখানে দাঁড়িয়ে থাকি, সেখান থেকে দৃশ্যটা ভীষণ বেমানান লাগে।’

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

বাংলাস্ফিয়ার ডেস্ক

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles