Home খবর মালদায় এখন মাদক উপদ্রব

মালদায় এখন মাদক উপদ্রব

by বাংলাস্ফিয়ার
0 comments 57 views 1 minutes read
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: মালদায় অবৈধ মাদক ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত। গত দু’মাসে দফায় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ১২০ জনেরও বেশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম, মনিপুর ও মেঘালয় থেকে কাঁচামাল এনে তৈরি হচ্ছে হেরোইন বা ব্রাউন সুগার। এরপর তা একাধিক হাত ঘুরে দেশের বাইরে পাচার হচ্ছে।

 

মাস দু’য়েক ধরে জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ৭২ কিলো ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। খবর মিলেছে, এখনও অবধি গ্রেফতারির সংখ্যা ১২০-র বেশি, যাদের মধ্যে অধিকাংশ বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। যুবসমাজের একাংশ এই নিষিদ্ধ চক্রে জড়িয়ে পড়ছে বলেও প্রশাসনের আশঙ্কা।

মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অবৈধ ভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে তাঁরা। মালদার জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, স্কুল-কলেজে সচেতনতা বাড়াতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে প্রশাসন।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles