Home খবর ডাসা নদীর বাঁধে বিরাট ভাঙন

ডাসা নদীর বাঁধে বিরাট ভাঙন

by বাংলাস্ফিয়ার
0 comments 38 views 1 minutes read
A+A-
Reset

বাংলাস্ফিয়ার:  ভরা কোটাল ও বর্ষার মরশুমের আগে ডাসা নদীর বাঁধে বড়সড় ফাটল ধরায় চরম আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ ব্লকের বিডিও সমীর মণ্ডল ও ব্লক সভাপতি আনন্দ সরকার। এরপর বিষয়টি সেচ দপ্তরকে জানায় তাঁরা।  শুরু হয় বাঁধ মেরামতির কাজ।

ব্লক সভাপতি আনন্দ সরকার সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ পরিদর্শনে আসবেন ইঞ্জিনিয়াররা। সেইসঙ্গে তাঁর আরো সংযোজন, বাঁধের মারাত্মক ক্ষয়ের ফলে অন্তত তিনটি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে দ্রুত বাঁধ সারাইয়ের কাজ শেষ করার চেষ্টায় তাঁরা।

তিনি আরো জানান, আইলা ও আমফানের মতো একাধিক ঘূর্ণিঝড়ের কারণে এই নদীর বাঁধ  ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কৃষকদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও বিডিও-কে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

 

 

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles