খবর

এসআইআর প্রক্রিয়ায় দুর্নীতি! অভিযুক্ত বিএলও

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ারঃ SIR প্রক্রিয়ায় দুর্নীতি করার অভিযোগ উঠল বাগদার এক বিএলও'র বিরুদ্ধে।
  • ১০ হাজার টাকার বিনিময়ে ৫ বাংলাদেশি নাগরিককে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই বুথ লেভেল আধিকারিক।
  •   সম্প্রতি দুই ব্যক্তির ফোনে কথোপকথনের অডিওর রেকর্ডিং ভাইরাল হয়েছে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ারঃ SIR প্রক্রিয়ায় দুর্নীতি করার অভিযোগ উঠল বাগদার এক বিএলও’র বিরুদ্ধে। ১০ হাজার টাকার বিনিময়ে ৫ বাংলাদেশি নাগরিককে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই বুথ লেভেল আধিকারিক। এমন‌ই অভিযোগে সরগরম উত্তর ২৪ পরগনার বাগদা।

 

সম্প্রতি দুই ব্যক্তির ফোনে কথোপকথনের অডিওর রেকর্ডিং ভাইরাল হয়েছে। অনুমান, তাঁদের মধ্যে একজন হলেন সংশ্লিষ্ট এলাকার বিএলও। আরেকজন বাংলাদেশী নাগরিক। সেই অডিও রেকর্ডিংয়ে অভিযুক্ত বিএলওকে বলতে শোনা গিয়েছে, ৫০ হাজার টাকার বদলে ৫ জন বাংলাদেশীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। ওই বাংলাদেশী নাগরিক বিএলও’কে টাকা কমানোর অনুরোধ করেন। যদিও দরদাম করতে রাজি হয় নি অভিযুক্ত বিএলও। তিনি সাফ বলেন, এর কমে কোনওভাবেই ব্যবস্থা করা সম্ভব নয়। এখানেই শেষ নয়, ওই বাংলাদেশী নাগরিক ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় তাঁকে বিএল‌ও উস্কানিমূলক কথাও বলেন বলেন। যাতে ভয়ে টাকা দিতে রাজি হয়ে যায় ওই ব্যক্তি। এই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করে নি বাংলাস্ফিয়ার।

 

জানা গিয়েছে, অভিযুক্ত বিএলওর নাম চন্দ্রকান্ত মন্ডল। পেশায় স্কুল শিক্ষক। বাড়ি বাগদা বিধানসভার অন্তর্গত বয়রা গ্রামে।

 

বিজেপির অভিযোগ, এভাবেই দুর্নীতি করে ভোটার তালিকায় নাম তুলছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমুল। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ বলেন, এলাকায় নিজেদের অস্থিত্ব না থাকায় তৃণমূলের নাম জড়ানোর চেষ্টা করছে বিজেপি।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles