খবর

বন্দি হাজির শুনানি-কেন্দ্রে

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: কড়া পাহারায় মুড়ে এক জেল বন্দিকে হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে হাজির করল পুলিশ।
  • শুক্রবার বসিরহাট উপ-সংশোধনাগার থেকে নাসির উদ্দিন বিশ্বাস নামে ওই বন্দিকে হাতকড়া পরিয়ে নিয়ে আসা হয়।
  •   স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ থানার বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাসির উদ্দিন।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: কড়া পাহারায় মুড়ে এক জেল বন্দিকে হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে হাজির করল পুলিশ। শুক্রবার বসিরহাট উপ-সংশোধনাগার থেকে নাসির উদ্দিন বিশ্বাস নামে ওই বন্দিকে হাতকড়া পরিয়ে নিয়ে আসা হয়।

 

স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ থানার বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাসির উদ্দিন। তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে গ্রেফতার করার পর আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে ছিলেন। শুক্রবার হিঙ্গলগঞ্জ কৃষি মাণ্ডিতে তাঁর এসআইআর শুনানির দিন ছিল। সেই মতো পুলিশি পাহারায় নাসির উদ্দিনকে শুনানি কেন্দ্রে আনা হয়। প্রক্রিয়া শেষে ফের তাঁকে জেলেই নিয়ে যায় পুলিশ।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles