খবর

নাকা চেকিংয়ে ধরা পড়ল হাতির দাঁত ‘চোর’

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: ঝাড়খন্ড পালামু টাইগার রিজার্ভ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB)-এর যৌথ অভিযানে উদ্ধার হল হাতির দু'টি দাঁত।
  • অভিযোগ, হাতির দু’টি দাঁত বিক্রি করে, অর্থ আত্মসাৎ করতে চেয়েছিল ধৃত যুবক।
  • জানা গিয়েছে, দু'টি হাতির দাঁত বিক্রির উদ্দেশ্যে বাইকে করে লাতেহারের দিকে আসছিল ওই যুবক, গোপন সূত্রে সেই খবর পেয়ে লাতেহারে নাকা চেকিং শুরু করে…

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: ঝাড়খন্ড পালামু টাইগার রিজার্ভ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB)-এর যৌথ অভিযানে উদ্ধার হল হাতির দু’টি দাঁত। গ্রেফতার এক। অভিযোগ, হাতির দু’টি দাঁত বিক্রি করে, অর্থ আত্মসাৎ করতে চেয়েছিল ধৃত যুবক।

জানা গিয়েছে, দু’টি হাতির দাঁত বিক্রির উদ্দেশ্যে বাইকে করে লাতেহারের দিকে আসছিল ওই যুবক, গোপন সূত্রে সেই খবর পেয়ে লাতেহারে নাকা চেকিং শুরু করে সংস্থার কর্মকর্তারা। চেকিং চলাকালীন একটি বাইককে আটক করা হয়। চালকের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি হাতির দাঁত মেলে। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।

ধৃতের নাম সচিন কুমার গুপ্তা। তিনি ঝাড়খণ্ডের বারেসার এলাকার বাসিন্দা। পুলিশ ও বনদপ্তর সূত্রে খবর, অভিযুক্ত যে বাইকে করে আসছিল, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles