হাফসোল-১২

জীবন বিজ্ঞানে যে বছর হরমোন পড়ানো শুরু হল, ঠিক সেই বছর কী এক অদ্ভুত সমাপতনে বসন্তকালটাকে অসহ্য রকমের মনোহর মনে হতে

এক নজরে

যা জানা জরুরি

  • হারামানিক অভিযান ভট্টাচার্য্য জীবন বিজ্ঞানে যে বছর হরমোন পড়ানো শুরু হল, ঠিক সেই বছর কী এক অদ্ভুত সমাপতনে বসন্তকালটাকে অসহ্য রকমের মনোহর মনে হতে…
  • যাদের এতদিন শুধুমাত্র সহপাঠিনী বলে জানতাম, তারাই সব হঠাৎ ‘নারী’ হয়ে উঠল৷ কিন্তু, শূন্যস্থানের মাপে কেউই খাপ খায় না৷ এমনিতে আমার গোবেচারা ভালো ছেলে…
  • একে তো আমি মুখচোরা৷ তায় পরিণামের ভয়৷ সুরঞ্জনা ‘না’ বলে যদি!

বিস্তারিত প্রতিবেদন

হারামানিক

অভিযান ভট্টাচার্য্য

জীবন বিজ্ঞানে যে বছর হরমোন পড়ানো শুরু হল, ঠিক সেই বছর কী এক অদ্ভুত সমাপতনে বসন্তকালটাকে অসহ্য রকমের মনোহর মনে হতে লাগল৷ হঠাৎ আবিষ্কার করলাম, বুকের গভীরে কোথায় যেন একটা বিরাট শূন্য গহ্বর অ্যাদ্দিন ধরে বেমালুম বয়ে বেরিয়েছি৷ সে শূন্যতা ক্রমেই অসহনীয় হয়ে উঠল৷ ফেলুদা থেকে ফুটবল – সব ওষুধই ফেল করল৷  আচমকা একদিন কোন এক দৈবঘটিত জৈব ক্রিয়ায় মনে হল, বুকের ভেতরের ওই ব্যথা ভরার একটাই ওষুধ – মর্মসহচরী! ব্যস! যাদের এতদিন শুধুমাত্র সহপাঠিনী বলে জানতাম, তারাই সব হঠাৎ ‘নারী’ হয়ে উঠল৷ কিন্তু, শূন্যস্থানের মাপে কেউই খাপ খায় না৷

এমনিতে আমার গোবেচারা ভালো ছেলে হিসেবে সুনাম ছিল৷ পড়ি বয়েজ স্কুলে৷ নিরঙ্কুশ পুরুষতন্ত্র৷ নারী সান্নিধ্যের সুযোগ বলতে একমাত্র হরিমাধব স্যারের বাংলার কোচিং৷ অন্যত্র ছেলে আর মেয়েদের আলাদা ব্যাচ৷ সেই কোচিং-এই হঠাৎ একদিন একঝাঁক মন-কেমন-করা বাতাস সঙ্গী করে এসে বসল সুরঞ্জনা৷ মনের গভীরে কে যেন বলল, ‘ইউরেকা!’ হৃদয়ের শূন্যস্থান পূরণের আয়োজন বুঝি মদনদেবের লীলায় সমাগত, শুধু মনের কথাটুকু সুরঞ্জনার মরমে পশিয়ে দিতে হবে।

কিন্তু, কী ভাবে? একে তো আমি মুখচোরা৷ তায় পরিণামের ভয়৷ সুরঞ্জনা ‘না’ বলে যদি! জানাজানি হলে বন্ধু মহলে হাসাহাসি হবে৷ সে না হয় সয়ে নেব৷ কিন্তু, বাড়িতে খবর হলে? ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবার ধমকে থানার বড়বাবুকে পর্যন্ত কাঁপতে দেখেছি; আমি তো নস্যি! কিন্তু মনের মধ্যে তো হরমোনের হারমনি শুরু হয়ে গেছে! সে কি আর এসব মানে?

সারা সপ্তাহ অপেক্ষায় থাকতাম বাংলার কোচিং-এর জন্য৷ সুরঞ্জনার আসার সময় মিলিয়ে কোচিং-এ ঢোকার চেষ্টা করতাম৷ মাঝে মাঝে চোখাচোখিও হত৷ ও ভুরুর উপর ঝাঁপিয়ে আসা চুলগুলো দু’আঙুলের ফাঁকে ধরে সযত্নে কানের পাশে রাখতে রাখতে চোখ সরিয়ে নিত৷ কোন কোন দিন মনে হত ফর্সা কানের ধারটা যেন একটু লাল হয়ে উঠেছে কয়েক মুহূর্তের জন্য৷ গাল যেন একটু টোল খেল৷ হয়তো চুরি করে হেসেছিল একটু!

অব্যক্ত যন্ত্রণায় কাটল মাসচারেক। আমার সবকিছু শিকেয় উঠল৷সেদিন প্রচণ্ড বৃষ্টি৷ বাংলার কোচিং ক্লাসে কেউই বিশেষ আসেনি৷ কিন্তু, আমার তো কামাই নেই। লোডশেডিং৷ মোমবাতি জ্বলছে৷ স্যর একটা ডিকটেশন দিলেন। ইশ! সুরঞ্জনাটা এমন দিনে আসেনি! লেখা শেষ হতে হন্তদন্ত হয়ে ঢুকল সুরঞ্জনা৷ চুলে বিন্দু বিন্দু জলের রেণু মোমবাতির আলোয় হিরের মতো জ্বলছে৷ হরিমাধব স্যর আমাকে বললেন সুরঞ্জনাকে আমার খাতাটা দিতে, যাতে ও নোটটা লিখে নিতে পারে৷ উফ্, কী ভাগ্য! খাতা তো দিলামই, নোটের শেষে লিখে দিলাম — পড়া শেষ হয়ে গেলে একটু দাঁড়াবি? একটা কথা বলতেই হবে৷ কাউকে কিন্তু কিছু বলিস না।

পড়া মাথায় উঠল৷ সারাক্ষণ ঢিপ ঢিপ বুকে আড়চোখে সুরঞ্জনাকে দেখতে থাকলাম৷ উফ্, কী অসহ্য রকমের ভাবলেশহীন মুখ! ও একটু পরে আমাকে ডাকল নাম ধরে৷ এই প্রথম ও আমায় ডাকল। বেশ জোরেই৷ যেন এ ভাবেই ও আমায় ডাকে৷ খাতাটা ফেরত দেবার সময় অস্ফুটে বলল, ‘বাড়িতে গিয়ে খুলিস৷’

ইতিমধ্যে সুরঞ্জনার বাবা দরজায় হাজির৷ হরিমাধববাবু শশব্যস্ত হয়ে বাইরে গিয়ে ওঁর সাথে কথা বললেন৷ ভেতরে এসে বললেন, ‘সুরঞ্জনা, তুমি এ বার যাও মা। আজ আর তোমায় বেশিক্ষণ আটকাব না৷’

যাঃ, চলে গেল? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম ওর যাওয়ার পথের দিকে। বাড়ি ফিরে দুরুদুরু বুকে খাতাটা খুললাম৷ আমার লেখাগুলো ও হিজিবিজি করে কেটে দিয়েছে, যেন পড়া না যায়৷ তলায় লেখা, ‘আমরা কাল বালুরঘাট চলে যাচ্ছি। বাবার ট্রান্সফার হয়ে গেছে৷ ভালো করে মাধ্যমিক দিস৷ এ সব আর ভাবিস না৷ পড়া হয়ে গেলে লেখাটা কেটে দিস৷ ঠিক আমি যে ভাবে কেটেছি৷’

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

বিষয়:
লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles