লগইনসদস্যতালেখক
← সব লেখক
লেখক পরিচিতি

দীপ্তজিৎ রায় চৌধুরী

প্রতিবেদক

কলকাতা

প্রকাশিত লেখা

১২৫টি লেখা
kakali attacks indranil
রাজনীতি · প্রতিবেদন

‘ক্ষমতার অপব্যবহার করে মহিলাদের ভোগ করা নিন্দনীয়’: কাকলির নিশানায় ইন্দ্রনীল!

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর তাঁকে নিশানা করলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ক্ষমতার অপব্যবহার করে মহিলাদের হেনস্থার অভিযোগ তুলে ধৃত প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি তাঁর সহযোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন তিনি।

flood alert northbengal
পশ্চিমবঙ্গ · প্রতিবেদন

ভুটানে হ্রদ ভেঙে হড়পা বান! উত্তরবঙ্গ-অসমে বন্যার সতর্কতা

ভুটানে শিনতাফু হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের জেরে উত্তরবঙ্গ ও অসমে বন্যার সতর্কতা। আলিপুরদুয়ারে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সঙ্কোশ নদীর জলস্তর স্থিতিশীল থাকলেও লাল সতর্কতা বহাল।

fire breaks out at south city
পশ্চিমবঙ্গ · প্রতিবেদন

সাউথ সিটির বহুতলে সাতসকালে বিধ্বংসী আগুন

দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি কমপ্লেক্সের ৩ নম্বর টাওয়ারের ওপরের তলায় আচমকা আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুত আবাসিকদের উদ্ধার করায় এড়ানো গেছে প্রাণহানি।

cyclone arnab update
ভারত · প্রতিবেদন

‘অর্ণব’-এর রেশ ও নতুন নিম্নচাপ: রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি ও পাহাড়ে ধসের সতর্কতা। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে উপকূল-সহ দক্ষিণবঙ্গেও দুর্যোগের আশঙ্কা। উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের প্রবেশে জারি হলো নিষেধাজ্ঞা।

uttarakhand helicopter crash
ভারত · প্রতিবেদন

উত্তরাখণ্ডে কপ্টার বিপর্যয়, মৃত ৬

উত্তরাখণ্ডের চামোলিতে বদরীনাথ ফেরত একটি কপ্টার জোশীমঠের কাছে গিরিখাদে ভেঙে পড়েছে। পাইলট ও কর্ণাটকের পাঁচ পুণ্যার্থী-সহ মোট ৬ জনেরই মৃত্যু নিশ্চিত করেছে UCADA। চরম বৈরী আবহাওয়া ও শূন্য দৃশ্যমানতায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান; দেহগুলি উদ্ধার করা হয়েছে।

newzealand beat india
খেলা · প্রতিবেদন

ফিলিপসের তাণ্ডবে অকল্যান্ডে ৮৭ রানে পর্যুদস্ত ভারত

অকল্যান্ডে চতুর্থ টি-টোয়েন্টিতে গ্লেন ফিলিপসের বিধ্বংসী শতরানে নিউজিল্যান্ডের ২৫৯ রান। জবাবে ব্যাটিং বিপর্যয় ও জ্যাকব ডাফির তোপে ১৭২ রানে গুটিয়ে ৮৭ রানে ম্যাচ হারল ভারত। ব্যর্থ অধিনায়ক শ্রেয়স আইয়ারও। সিরিজে এখনও ৩-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।

tmc & suvendu adhikari conflict
রাজনীতি · প্রতিবেদন

কাজলের নিরাপত্তা প্রত্যাহার, হামিদুলের ফাইল খোলার নির্দেশ শুভেন্দুর

ঋতব্রত শিবিরের দুই বিধায়ককে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক। শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ। অন্য দিকে, হামিদুল রহমানের বিরুদ্ধে পুরনো মামলা খতিয়ে দেখার নির্দেশ শুভেন্দু অধিকারীর। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কুণাল ঘোষের।

jagannath chatterjee raghu dakat controversy
পশ্চিমবঙ্গ · প্রতিবেদন

পুলিশের সঙ্গে ‘রঘু ডাকাত’-এর তুলনা! মন্ত্রীর নিদানে চরম বিতর্ক

বীরভূমের সব থানায় মা কালীর মূর্তি রাখার নিদান দিয়ে রাজনৈতিক বিতর্কে রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযানে যাওয়ার আগে পুলিশকে পুজো করার পরামর্শ ও ‘রঘু ডাকাত’-এর উপমা টানায় ধর্মনিরপেক্ষতা ও বাহিনীর সম্মানহানির প্রশ্নে সরব বিরোধীরা।

us iran peace talk
আন্তর্জাতিক · প্রতিবেদন

যুদ্ধের হুমকির মাঝেই শান্তির বার্তা? ইরানকে চিঠি ভান্সের

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফের শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজ়াইকে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে ট্রাম্পের দাবি, উদ্যোগটি ছিল চিকিৎসা সরঞ্জাম পাঠানো নিয়ে। এর মধ্যেই ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ওয়াশিংটনের।

merico tea worker protest
পশ্চিমবঙ্গ · প্রতিবেদন

মেরিকোর বিরুদ্ধে বিদ্রোহ! নিজেরাই চা পাতা বিক্রি করবেন শ্রমিকেরা

মেরিকোর বিরুদ্ধে বকেয়া মজুরি ও পুজোর বোনাস না দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ উত্তরবঙ্গের চা-শ্রমিকেরা। ধূমচিপাড়া ও হান্টাপাড়া বাগানে নিজেরাই কাঁচা পাতা বিক্রির সিদ্ধান্ত। বাগান পরিচালনার অধিকার ও সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন।

north bengal AIIMS
পশ্চিমবঙ্গ · প্রতিবেদন

রায়গঞ্জে এইমস, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল: বড় ঘোষণা শুভেন্দুর

উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় বড় চমক। রায়গঞ্জের দিকনগরে এইমস গড়ার প্রস্তাব কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত এবং জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উন্নত চিকিৎসার জন্য আর কলকাতা ছুটতে হবে না সাধারণ মানুষকে।

supreme court I-Pac verdict
পশ্চিমবঙ্গ · প্রতিবেদন

ইডি বনাম মমতা: আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে রায় স্থগিত

কলকাতায় আইপ্যাক দফতরে ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা ও নথি সরানোর বিস্ফোরক অভিযোগ তুলল কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্টে দু’পক্ষের দীর্ঘ আইনি সওয়াল-জবাব শেষে রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত।