10
বাংলাস্ফিয়ার: কয়েক মাস ধরে চলা বাণিজ্যিক টানাপড়েনের পর অবশেষে আমেরিকা ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতেস সম্মত হয়েছে। এর বদলে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে—২ ফেব্রুয়ারি এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, ভারতের পণ্যের ওপর আরোপিত আমেরিকার তথাকথিত “পারস্পরিক” শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। পাশাপাশি, রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ গত আগস্টে যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছিল, সেটিও পুরোপুরি তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।