18
বাংলাস্ফিয়ার: চিনের সঙ্গে কানাডার নয়া বাণিজ্য চুক্তিতে বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে বেজিংয়ের বৈদ্যুতিক গাড়ি সমেত বিভিন্ন পণ্যে, কানাডা ও চিন একে অপরের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে, কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প সাফ জানান, আমেরিকায় চিনা পণ্য আমদানির “ড্রপ অফ পোর্ট” হিসেবে তিনি কানাডাকে ব্যবহৃত হতে দেবেন না।