এইচ-১বি ভিসায় এক লক্ষ ডলারের ফি কার্যকর নয়, ট্রাম্পকে বড় ধাক্কা মার্কিন আদালতে
বাংলাস্ফিয়ার: যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এক লক্ষ মার্কিন ডলার ফি আরোপের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে ফের আইনি ধাক্কা লাগল। মার্কিন আপিল আদালত ওই ফি পুনর্বহালের আবেদন খারিজ…
বাংলাস্ফিয়ার: যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এক লক্ষ মার্কিন ডলার ফি আরোপের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে ফের আইনি ধাক্কা লাগল। মার্কিন আপিল আদালত ওই ফি পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত এইচ-১বি ভিসার আবেদনকারীদের উপর এই অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে না। ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও মার্কিন সংস্থাগুলির জন্য এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন আদালতের বিচারপতি লিও সোরোকিন রায়ে বলেন, “কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এইচ-১বি ভিসা আবেদনের উপর কর আরোপ করা হয়েছে। তাই এই নীতি আইনি ভিত্তিহীন।”