তেলঙ্গানায় কেসিআর-এর বিআরএস এবং রাজ্য কংগ্রেস সরকারের শাসনব্যবস্থা ও নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাজপথে নামল ভারতীয় জনতা পার্টি। সোমবার হায়দরাবাদে আয়োজিত বিজেপির মেগা ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হাটাও’ মিছিলে নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে আয়োজিত এই পদযাত্রায় বিপুলসংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের সমাগম ঘটে।

হায়দরাবাদের ব্যস্ত রাজপথে ব্যানার, পোস্টার এবং দলীয় পতাকা হাতে মিছিলে হাঁটেন হাজার হাজার মানুষ। মিছিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি উপস্থিত ছিলেন তেলঙ্গানা বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব ও সাংসদরা। এই মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, তেলঙ্গানায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা এবং অরাজকতার পরিবেশ দূর করতেই বিজেপি এই ধারাবাহিক আন্দোলনের সূচনা করেছে।

পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ অভিযোগ করেন যে, তেলঙ্গানাকে উন্নয়নের পথ থেকে সরিয়ে দুর্নীতি ও তোষণের রাজনীতিতে ঠেলে দেওয়া হয়েছে। বিআরএস এবং কংগ্রেস— দুই দলকেই এক বন্ধনীতে রেখে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, রাজ্যের সাধারণ মানুষ এই অরাজকতার হাত থেকে মুক্তি চান। আগামী দিনে বিজেপিই তেলঙ্গানাকে সঠিক ও স্বচ্ছ শাসনব্যবস্থা উপহার দিতে পারে বলে উল্লেখ করেন তিনি।