এমএক্স অরিজিনাল সিরিজ ‘ক্যাম্পাস ডায়েরিজ’-এর দ্বিতীয় সিজনের টিজার প্রকাশ করল প্রাইম ভিডিও। বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে ফের ফিরছে কলেজের সেই পরিচিত বন্ধুদল। ‘কলেজ শোয়ের বাপ’ বলে প্রচার করা হচ্ছে আসন্ন সিজনটিকে। চেনা মুখদের ফেরানোর পাশাপাশি এবারের গল্পে উঠে আসবে কৈশোরের নানা সমস্যা—কিশোরী বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়া থেকে পড়ুয়াদের কণ্ঠস্বর এবং ছাত্রসমাজের অন্যান্য উদ্বেগের বিষয়ও।

অভিষেক যাদব পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন হর্ষ বেনিওয়াল, ঋত্বিক সাহোরে, সলোনি গৌর, সৃষ্টি গাঙ্গুলি, সলোনি খান্না এবং অভিনব শর্মা। সম্পর্ক সামলানো, ব্যক্তিগত সমস্যার মোকাবিলা এবং পৃথিবীতে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টায় তরুণ-তরুণীদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, দ্বিতীয় সিজনেও তা-ই থাকবে গল্পের কেন্দ্রে।

সদ্য প্রকাশিত টিজারে চরিত্রগুলির জীবনের কিছু ঝলক দেখা গিয়েছে। বদলে যাওয়া বন্ধুত্ব, জটিল সম্পর্ক, অপ্রত্যাশিত মতবিরোধ এবং কলেজজীবনের অনিশ্চয়তা সামলাতে দেখা যায় তাদের। সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া থেকে একতরফা প্রেম কিংবা ক্যাম্পাসের পরিবর্তিত পরিবেশ—পড়ুয়াজীবনের নানা দিক উঠে আসবে নতুন সিজনে।

ডিজিটাল যুগে পড়ুয়াদের নিরাপত্তার মতো প্রাসঙ্গিক বিষয়ও ছুঁয়ে যাবে সিরিজটি। বড় হয়ে ওঠার বিভিন্ন পর্ব পেরোতে গিয়ে কী ভাবে বন্ধুত্ব ও সম্পর্ক পরীক্ষার মুখে পড়ে, তা-ও তুলে ধরা হবে। নতুন ঘটনা ও বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের আবার কলেজের চেনা পরিবেশ এবং সেখানকার নানা অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে দ্বিতীয় সিজন।

‘ক্যাম্পাস ডায়েরিজ’-এর দ্বিতীয় সিজন শীঘ্রই বিনামূল্যে দেখা যাবে একমাত্র প্রাইম ভিডিও এবং এমএক্স প্লেয়ারের অ্যান্ড্রয়েড অ্যাপে।

এদিকে, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে পরিষেবাটি—‘এমএক্স প্লেয়ার বাই প্রাইম ভিডিও’। এটি ভারতের একটি বিনামূল্যের, বিজ্ঞাপননির্ভর প্রিমিয়াম ভিডিও স্ট্রিমিং পরিষেবা। মোবাইলের পাশাপাশি ইন্টারনেট-সংযুক্ত টিভি, অ্যামাজনের শপিং অ্যাপ, প্রাইম ভিডিও এবং ফায়ার টিভিতেও এই পরিষেবা পাওয়া যায়।