পাঞ্জাবের জালন্ধরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী ও র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ১৮ বছর বয়সী ভাগ্নে বিদিৎ অলক (Vidit Auluck) এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরভ তালওয়ার। রবিবার (১ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর প্রকাশ পেতেই শোকে মূহ্যমান হয়ে পড়েছেন সংগীত তারকা হানি সিং ও তাঁর পরিবার।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের স্টোরিতে এই মর্মান্তিক সংবাদের কথা উল্লেখ করে অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেছেন হানি সিং। বিদিৎ-এর বাবা তথা বিখ্যাত পাঞ্জাবি মিউজিক লেবেল ‘স্পিড রেকর্ডস’-এর প্রতিষ্ঠাতা দিনেশ অলককে ট্যাগ করে হানি সিং লেখেন, “আমার জন্য এটি একটি ভীষণ অন্ধকার দশক। ভাগ্নেকে হারিয়ে আমি ভেঙে পড়েছি। ভোলেনাথ মেহের করো...”।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৩টে নাগাদ জালন্ধরের পুলিশ লাইনস এলাকার একটি ফ্লাইওভার দিয়ে ফোক্সওয়াগন গাড়িতে করে জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন বিদিৎ ও তাঁর বন্ধুরা। ওই সময় ফ্লাইওভারে পুরসভার জঞ্জাল সাফাইয়ের কাজের জন্য একটি ট্রাক্টর-ট্রলি দাঁড়িয়ে ছিল। দ্রুত গতিতে আসা গাড়িটি সরাসরি ওই দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গিয়ে জোরালো সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিদিৎ ও আরভকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। হানি সিংয়ের পোস্ট সামনে আসার পর সামাজিক মাধ্যমে সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।