প্রায় দু’বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থান ও তৎকালীন রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে সেনার বিমানে চেপে ভারতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক খবর অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই উদ্দেশ্যে ঢাকাবাসীর তরফে দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদনও করা হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আশ্রয়দাতা দেশ ভারতের মৌখিক বা কূটনৈতিক সম্মতি ছাড়া এই পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি, হাসিনাকে সঁপে দেওয়ার আগে তাঁর নিরাপত্তা ও সুষ্ঠু বিচার (Fair Trial) নিশ্চিত করতে তারেক রহমানের সরকারের সামনে দুটি প্রধান শর্ত রেখেছে নয়াদিল্লি।
বিবিসি বাংলার প্রতিবেদনে কী দাবি করা হয়েছে?
প্রতিবেদন সূত্রে প্রকাশ, শেখ হাসিনাকে হুট করে বা বিনা শর্তে বাংলাদেশের হাতে তুলে দিতে নারাজ ভারত সরকার। দীর্ঘদিনের ‘আস্তাভাজন বন্ধু’ ও প্রতিবেশী দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে সরাসরি বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কূটনৈতিক মহলের কাছে ভুল বার্তা পাঠাতে পারে—এই ভাবনা থেকেই ভারত কিছু সুনির্দিষ্ট শর্ত প্রস্তুত করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য ঠেলে দিতে পারি না। বরং, তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, তা নিশ্চিত করতে চাইব।”
নয়াদিল্লির তরফ থেকে তারেক সরকারের কাছে মূলত দুটি প্রধান শর্ত রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে:
প্রত্যাবর্তনের মাধ্যম: শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের সেনার যুদ্ধবিমানে চড়ে ভারতে এসেছিলেন, ঠিক সেভাবেই তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য বাংলাদেশ সরকার চাইলে ভারতে বিমান পাঠাতে পারে অথবা স্থলপথে সীমান্ত থেকে তাঁকে নিরাপদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে।
আইনি সুরক্ষা ও বিচার: বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যাতে তাঁর বিরুদ্ধে ওঠা যেকোনো মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আইনি লড়াই ও আপিল করার পূর্ণ সুযোগ পান এবং জুলাই আন্দোলনের ঘটনাগুলোর প্রেক্ষাপটে নতুন করে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুরু হয়, তা ঢাকাকে নিশ্চিত করতে হবে।
দুই দেশের কূটনীতি ও সেনাসূত্রের ভূমিকা
চলতি সপ্তাহের শুরুতে ঢাকার কাছে পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আইনজীবীর আবেদন জমা দেওয়ার ঘটনাটি তাঁদের রাজনৈতিক ও সরকারি যোগাযোগের ক্ষেত্রে একটি বড় মোড়। তবে এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বাংলাদেশ সরকারের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে তারেক রহমানের সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে, বিশ্বের একাধিক দেশের দরজা হাসিনার জন্য বন্ধ হয়ে গেছে এবং তিনি আওয়ামী লীগের কর্মীদের ভরসায় ফিরতে চাইছেন।
বিশ্লেষকদের একাংশের মতে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে গত দুই বছরে নানা ওঠানামা থাকলেও দুই দেশের সামরিক ও কূটনৈতিক স্তরে যোগাযোগ বজায় রয়েছে। সম্প্রতি ভারতীয় হাই কমিশনারের দিল্লি সফর এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক এই গুঞ্জনকে আরও জোরালো করেছে যে, হাসিনার প্রত্যাবর্তনের নেপথ্যে দুই দেশের সেনাবাহিনীর একটি মসৃণ বোঝাপড়া তৈরির কাজ চলছে। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ডিসেম্বরে আদতে দেশে ফিরতে পারবেন কি না, নাকি এই রাজনৈতিক জল্পনা অন্য মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।