
ভারত · প্রতিবেদনআন্দোলন কিংবা শাসক পরিবর্তনের মাধ্যমে সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে এসআইআর-বিরোধী প্রতিবাদের আবহে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আন্দোলন, বিদেশি হস্তক্ষেপ ও অস্থিরতার আশঙ্কা প্রকাশ করেন। তাঁর দাবি, সমস্যার সমাধান সমাজের ভিতর থেকেই আসতে হবে।

বিশ্লেষণ · প্রতিবেদনহার্দিক পটেল, কানহাইয়া কুমার থেকে নেহা বোরা ও অভিজিৎ দীপকে—বিজেপি-বিরোধী আন্দোলনে বারবার উঠে এসেছে নতুন নেতৃত্ব। কিন্তু আন্দোলনের জনপ্রিয়তা কি দীর্ঘস্থায়ী রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে? নতুন মুখের উত্থানের মধ্যেও বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভারত · প্রতিবেদনবাংলাস্ফিয়ার: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়াল বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত। সোমবার আদালত মন্তব্য করে, ওই দুই…

আন্তর্জাতিক · প্রতিবেদনহিংসাত্মক বিক্ষোভের সময় কয়েকটি শহরে পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করল ফরাসি সরকার। পরিস্থিতি সামাল দিতে উত্তর ফ্রান্সের চার শহরে আংশিক কার্ফু জারি হয়েছে। প্রায় ২,৪০০ জন গ্রেপ্তার, আহত প্রায় এক হাজার নিরাপত্তাকর্মী। গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ। এদিকে ৫ নভেম্বর নতুন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।

আন্তর্জাতিক · প্রতিবেদনশিক্ষকসংকট, জরাজীর্ণ স্কুল, বাড়িভাড়া বৃদ্ধি ও জীবনযাত্রার চড়া ব্যয়ের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে পথে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও আলবেনিয়ায় ছড়িয়ে পড়েছে আন্দোলন। কোথাও সরকার কিছু ছাড় ঘোষণা করেছে, কোথাও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক · প্রতিবেদনলিসবনে তাঁবু খাটিয়ে অবস্থানে কয়েকশো মানুষ, সংকট মোকাবিলায় পদক্ষেপের দাবি; ইতালির মিছিলকে ‘দাঙ্গাবাজেরা’ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, অভিযোগ জর্জা মেলোনির

আন্তর্জাতিক · প্রতিবেদনজীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে ব্যাপক অশান্তি। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার অন্তত ২,৪০০ জন। ‘লাগামহীন হিংসা’র নিন্দা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

আমেরিকা · প্রতিবেদনফ্রান্সের অশান্তির জন্য অভিবাসনকে দায়ী করে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবনযাত্রার ব্যয়, জ্বালানির দাম ও শিক্ষাব্যবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর প্যারিসের একাধিক এলাকায় রাতের…

আমেরিকা · প্রতিবেদনরুশ ক্ষেপণাস্ত্র হামলার আগে আমেরিকার কাছ থেকে কোনও আগাম সতর্কবার্তা পায়নি ইউক্রেন। এমনই অভিযোগ করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার ঘটনাকে ঘিরে ওয়াশিংটনের বিরুদ্ধে ফের সরব হলেন তিনি। মস্কোর প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নরম মনোভাব নিয়ে…

মধ্যপ্রাচ্য · প্রতিবেদনসৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র ধর্মস্থানগুলির নিরাপত্তা রক্ষায় ‘প্রয়োজনীয় সব সহায়তা’ দিচ্ছে পাকিস্তান। ভবিষ্যতেও এই সহায়তা জারি থাকবে। ইয়েমেনের হুতিদের হামলা ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এমনই বার্তা দিলেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট…

আমেরিকা · প্রতিবেদনশ্রীলঙ্কার কলম্বো বন্দরে ৩৯ কোটি ২০ লক্ষ ডলারের লজিস্টিকস হাব তৈরির যৌথ প্রকল্প থেকে সরে গেল চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস। ২০২৩ সালে এই বিনিয়োগকে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর দেশটিতে আসা ‘প্রথম বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ’ হিসেবে তুলে ধরা…

আমেরিকা · প্রতিবেদনএইচ-১বি ভিসাধারীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলার মন্তব্যে শব্দচয়নের খামতি স্বীকার করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে নিজের বক্তব্য প্রত্যাহার করলেন না তিনি। ভ্যান্সের দাবি, তাঁর নিশানা বিদেশি কর্মীরা নন, বরং তাঁদের নিয়োগকর্তা এবং ভিসাব্যবস্থা। বিতর্কের মধ্যেই নিজের দক্ষিণ…