বাংলাস্ফিয়ারঃ কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিরন্তর নজর রাখছে এবং জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

বুধবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি প্রক্ষেপকের আঘাত লাগে কুয়েতের পতাকাবাহী এক পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাঙ্কারে। জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিক রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজমাধ্যমে জানিয়েছেন, জাহাজে থাকা প্রত্যেকেই সম্পূর্ণ নিরাপদ।

২১ অক্টোবর এক্সে দেওয়া পোস্টে সোনোয়াল লেখেন, “আজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ২১ জন ভারতীয় নাবিককে নিয়ে চলা কুয়েতের পতাকাবাহী পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাঙ্কার এম/টি আল দাসমায় অজ্ঞাত একটি প্রক্ষেপকের আঘাত লেগেছে।”

তিনি আরও জানান, “আমাদের ২১ জন ভারতীয় নাবিক এবং জাহাজের বাকি সমস্ত কর্মী সম্পূর্ণ নিরাপদ। আমরা পরিস্থিতির উপর নিরন্তর নজর রাখছি। নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।”

প্রক্ষেপকটি কোথা থেকে ছোড়া হয়েছিল, তা এখনও জানা যায়নি। জাহাজ বা তাতে থাকা পণ্যের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।