লগইনসদস্যতালেখক
← সব লেখক
সুমন চট্টোপাধ্যায়
লেখক পরিচিতি

সুমন চট্টোপাধ্যায়

Editor

সুমন চট্টোপাধ্যায় (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৭) একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সাংবাদিক, সম্পাদক এবং লেখক, যিনি তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ ও অনন্য রচনাশৈলীর জন্য সুপরিচিত। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক সম্পন্ন করে ১৯৮১ সালে আজকাল পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন এবং পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর আনন্দবাজার পত্রিকা-র কার্যকরী সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারত ও শ্রীলঙ্কার নির্বাচন, ভূ-রাজনীতি ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহসিকতার সাথে কভার করার পাশাপাশি স্টার আনন্দ, কলকাতা টিভি ও তারা বাংলার মতো টেলিভিশন মাধ্যমেও যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজস্ব সংবাদপত্র একদিন চালু করেন এবং ২০১২ সালে 'দ্য টাইমস অফ ইন্ডিয়া' গ্রুপের বাংলা দৈনিক এই সময়-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি তাঁর নিজস্ব ব্লগ 'বাংলাস্ফিয়ার' (Banglasphere)-এ নিয়মিত বস্তুনিষ্ঠ লেখা ও মতামত প্রকাশ করে যাচ্ছেন এবং সাংবাদিকতার পাশাপাশি সমাজ ও রাজনীতি নিয়ে মাই ডেট উইথ হিস্ট্রি, প্রথম নাগরিক, সেদিনের সপ্তারোহী ও গুমঘর গুলজার-এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন।

প্রকাশিত লেখা

43টি লেখা
বাউন্টি লেখা পালতোলা জাহাজের পাশে মানুষভর্তি ছোট নৌকার পুরোনো চিত্রকর্ম।
সুমন নামা · প্রতিবেদন

যেদিন ভারত হিন্দু-মুসলিম কলহ ভুলে গিয়েছিল

বাংলাস্ফিয়ার: ১৮ ফেব্রুয়ারি ১৯৪৬ সালের রয়‍্যাল ইন্ডিয়ান নেভি (আরআইএন) বিদ্রোহের ৮০তম বার্ষিকী-একটি স্বল্পস্থায়ী সশস্ত্র অভ্যুত্থান, যা বম্বের নৌবাহিনীর ব্যারাক থেকে শুরু হয়ে দ্রুত শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে এবং জনসমর্থন অর্জন করে।…

এক প্রবীণ ব্যক্তির প্রতিকৃতির দুই পাশে ভারত ও যুক্তরাজ্যের পতাকার রঙে মানচিত্রের কোলাজ।
সুমন নামা · প্রতিবেদন

মার্ক টালিঃ আ-নখশির এক ভারত-প্রেমিক

সুমন চট্টোপাধ্যায়: আটের দশকের মাঝামাঝি আমি যখন নিয়মিত পাঞ্জাবের অশান্তি কভার করতে যেতাম, মার্ক টালির সঙ্গে অবধারিতভাবে দেখা হয়ে যেত। কখনও স্বর্ণ মন্দিরের চাতালে, খালি পা, পকেটের রুমাল মাথায় ফেট্টি…

ভারতীয় পতাকার রঙে আঁকা মানচিত্রের দিকে পেছন ফিরে দাঁড়ানো এক ব্যক্তির প্রতীকী কোলাজ।
সুমন নামা · প্রতিবেদন

ভারত যখন একজন মানুষ হয়ে ওঠে

বাংলাস্ফিয়ার- একটি গণতন্ত্র কীভাবে ধীরে ধীরে ব্যক্তি-নির্ভর রাষ্ট্রে রূপান্তরিত হয়—ভারতের রাজনীতিতে ক্ষমতা, দৃশ্যমানতা ও প্রতিষ্ঠানের দীর্ঘ ছায়ার গল্প। ভারতের রাজনৈতিক পরিবর্তনগুলো খুব কম ক্ষেত্রেই বিপ্লবের মতো আসে। এখানে পরিবর্তন আসে…

মাইক্রোফোন হাতে কথা বলছেন এক নারী, পাশে হালকা নীল জামা পরা এক ব্যক্তি হাততালি দিচ্ছেন।
সুমন নামা · প্রতিবেদন

মাদুরো অ‍্যান্ড কোংয়ের বিরুদ্ধে অভিযোগ কী

বাংলাস্ফিয়ারে: নিকোলাস মাদুরো তাঁর সহধর্মিনী সিলিয়া এবং সঙ্গীসাথীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ কী? গতকাল ৩ জানুয়ারি মার্কিন প্রশাসনের পক্ষে একটি সুপারসিডিং অভিযোগপত্র (Superseding Indictment) সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্ক-এ দায়ের…

এক পাশে রাস্তায় মানুষের ভিড়, অন্য পাশে রাতের অগ্নিকাণ্ডের পাশাপাশি দুটি দৃশ্য।
মধ্যপ্রাচ্য · প্রতিবেদন

ইরানে হচ্ছেটা কী?

বাংলাস্ফিয়ার: ২০২৫ সালের শেষ রাতগুলোতে ইরান যেন নিজেই নিজের দিকে তাকিয়ে শিউরে উঠছিল। রাস্তায় নেমে আসা মানুষ যতটা নয়, তার চেয়েও বেশি ভয়ংকর ছিল বাতাসে জমে থাকা নীরবতা। এক বছরের…

ঘরের মধ্যে চেয়ারে বসা এক নারীর পাশে দাঁড়ানো পাঞ্জাবি পরা এক ব্যক্তি।
আন্তর্জাতিক · প্রতিবেদন

তারেকের ফেরায় আপত্তি নেই ইউনূস সরকারের, ১৭ বছর পরে বাংলাদেশে পা রাখবেন খালেদা পুত্র?

তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের তরফে কোনও বাধা নেই, শনিবার এমনই ইঙ্গিত করে একটি পোস্ট শেয়ার করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। গুরুতর…

ফুলে সাজানো মঞ্চে মাইক্রোফোনের সামনে চশমা ও নীল ছাপা জামা পরা দাড়িওয়ালা এক ব্যক্তি।
সুমন নামা · প্রতিবেদন

খোকাবাবুর (ধেড়ে) প্রত্যাবর্তন

আমি মোটামুটি দু’টি কাজ পারি। কলম চালাতে আর বকবকম করতে।কোনটা বেশি ভালো পারি, তার বিচারক আমি হতে পারিনা, হচ্ছিওনা।প্রশ্নটি যদি হয় কোনটাতে আমার অন্তরাত্মা তৃপ্ত হয়, চোখের পাতা পড়ার আগেই বলে ফেলব, লিখতে। ইদানীং আমার একটি ইউ টিউব চ্যানেল হয়েছে। প্রত্যহ রাত্রি নয় ঘটিকায় সেখানে আমি

সন্ধ্যার আলোয় ফিফা লেখা কাচঘেরা দপ্তর ভবনের বাইরের দৃশ্য।
সুমন নামা · প্রতিবেদন

আ্যান্ড দ্য ঊইনার ইজ…….(১)

‘অ্যান্ড দ্য উইনার ইজ….। কয়েক ন্যানো সেকেন্ড থামলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গম্ভীর থমথমে মুখ, বলিরেখায় অপরাধবোধ স্পষ্ট, কন্ঠস্বর কম্পমান।

সমুদ্রতীরের পামগাছঘেরা পথে হাঁটছেন মানুষ ও সাইকেল চালাচ্ছেন এক নারী; পাশে বহুতল ভবন।
সুমন নামা · প্রতিবেদন

ফেয়ার অ্যান্ড লাভলির দেশ

মহিনের ঘোড়াগুলির নায়ক গৌতম চট্টোপাধ্যায় তাঁর একটি অবিস্মরণীয় গানে একটি প্রশ্ন উসকে দিয়েছিলেন, ‘ভেবে দেখেছ কী, তারারাও কত আলোকবর্ষ দূরে?’

ব্রাজিলের হলুদ জার্সি পরা এক ফুটবলার মাঠে হাঁটু জড়িয়ে বসে আছেন, চোখে জল।
সুমন নামা · প্রতিবেদন

এক চোখে হাসি, অন্য চোখে জল

নবনীতা দেব সেন নিজের কথা বলতে গিয়ে একদা লিখেছিলেন,’ আমি এক চোখে হাসি, অন্য চোখে কাঁদি।’ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভোর সাড়ে তিনটে

উরুগুয়ের আকাশি জার্সি পরা এক ফুটবলার দুহাত একত্র করে দাঁড়িয়ে আছেন, মুখে কান্নার অভিব্যক্তি।
সুমন নামা · প্রতিবেদন

এবার দ্যাখ কেমন লাগে

খেলাটার মাঝপথে ভাগ্যিস ঘুমিয়ে পড়েছিলাম! ক্যামেরুনের কাছে ব্রাজিল এক গোলে হারল, চোখের সামনে দেখতে হয়নি।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড পরা এক ফুটবলার দুই হাত ছড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সুমন নামা · প্রতিবেদন

এ কী স্বপ্ন! এ কী মায়া!

আমার বয়সে আসল শয্যা-সঙ্গিনী হোল ঘুমের ওষুধ। ঘুম বিনে গতি নেই, ওষুধ বিনে ঘুম নেই। পরশু রাতে আর্জেন্তিনা-পোলান্ডের ম্যাচ