খবর

ফের হেফাজতে শাস্ত্রী

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: বনগাঁ আদালত থেকে নিস্তার পেলেন না তনয় শাস্ত্রী (দাস)।
  • টলিউড তারকা মিমি চক্রবর্তীকে হেনস্থা করার পুরনো মামলায় চার দিনের জেল হেফাজতের শেষে আবার তাঁকে আদালতে তোলা হয়।
  • কোর্টে সরকারী আইনজীবী সমীর দাস তনয় শাস্ত্রীকে পুলিশের অভিযোগের ভিত্তিতে আবার সাত দিনের হেফাজতের আবেদন জানায়।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: বনগাঁ আদালত থেকে নিস্তার পেলেন না তনয় শাস্ত্রী (দাস)। টলিউড তারকা মিমি চক্রবর্তীকে হেনস্থা করার পুরনো মামলায় চার দিনের জেল হেফাজতের শেষে আবার তাঁকে আদালতে তোলা হয়। কোর্টে সরকারী আইনজীবী সমীর দাস তনয় শাস্ত্রীকে পুলিশের অভিযোগের ভিত্তিতে আবার সাত দিনের হেফাজতের আবেদন জানায়। পুলিশকে হেনস্থা এবং সরকারী কাজে বাধা দেওয়ার জন্যই এই আর্জি। তনয়ের বাড়িতেও তল্লাশি চালানোর প্রস্তাব দিয়েছিলেন বিচারক। এর পাশাপাশি, মিমি চক্রবর্তীর মামলায় শ্লীলতাহানির ধারা যোগ করারও আবেদন উঠে আসে। বনগাঁ আদালতের বিচারক তনয়ের উকিলের কথা শোনার পর, প্রস্তাবিত শাস্তি কমিয়ে তনয়কে চার দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিনেত্রীর প্রসঙ্গ পূর্ণ বিবেচনা করে, তিনি পুলিশের আবেদনের ভিত্তিতে এই মামলায় তনয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারা (৭৪ বিএনএস) যুক্ত করেন। একইসঙ্গে তাঁকে ‘সোন অ্যারেস্ট’-এর অনুমতিও দিয়েছেন বিচারক। বনগাঁ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সমীর দাস জানান, আগামী ৬ তারিখ মিমি চক্রবর্তীকে ম্যাজিস্ট্রেটের কাছে এসে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আদালত কক্ষ থেকে বেরোনোর সময় তনয় শাস্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গেই জানান, “আইনের প্রতি আমার পূর্ণ ভরসা আছে।”

 

বাইট _ সমীর দাস ( স্পেশাল পাবলিক প্রসিকিউটর বনগাঁ মহকুমা আদালত )

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles