Home খবর ভারতের বিরুদ্ধে ম্যাচে অনীহা পাকিস্তানের?

ভারতের বিরুদ্ধে ম্যাচে অনীহা পাকিস্তানের?

Authored By পার্বণ
135 views 1 minutes read
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: ময়দানে ভারতকে বয়কট করার সিদ্ধান্ত পাকিস্তানের! রবিবার এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, আসন্ন বিশ্বকাপে পাকিস্তান অংশ নিলেও, নির্ধারিত দিনে ভারতের বিপক্ষে মাঠে নামবে না তাঁদের দেশের ক্রিকেটাররা। পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা জানিয়ে তা পুনর্বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে আইসিসি’র (ICC) তরফে।

ICC-র এহেন অবস্থানকে সমর্থন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, “ICC-র সঙ্গে সহমত তাঁরা।”

আন্তর্জাতিক মহলের ধারণা, সাম্প্রতিক কালে দু’ই দেশের সম্পর্ক আরও অবনতি হওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যদিও ভারতীয় খেলাপ্রেমীদের এক বড় অংশের বক্তব্য, মাঠে নামতেই ভয় পাচ্ছে পাকিস্তান।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শশী থারুর বলেছেন, “ক্রিকেট মিলনের মাধ্যম হওয়া উচিত, বিভাজনের নয়।” পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এই বলে ICC-কে দ্রুত মধ্যস্থতার পরামর্শ দেন তিনি।

এ কথা কারোরই অজানা নয় যে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি দর্শক হয়। সুতরাং,বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি এখন অনিশ্চয়তার মুখে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচটি।

ভারতীয় ক্রিকেটার মদন লাল পাকিস্তানের এই সিদ্ধান্তকে “অবিবেচক” বলে মন্তব্য করেছেন। ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে মনে করেন, ম্যাচ বর্জনের ফলে আর্থিক ক্ষতির বড় ধাক্কা সামলাতে হবে পাকিস্তানকেই।

ব্রিটিশ ক্রিকেটার পিটারসেন প্রশ্ন তুলেছেন, “পাকিস্তান কি তাহলে ফাইনালেও খেলবে না?”

 

উল্লেখ্য, আইসিসির মধ্যস্থতায় ২০২৪ সালের চুক্তি অনুযায়ী, ভারত বা পাকিস্তানের মধ্যে যে কোনো এক পক্ষ যদি বিশ্বকাপের আয়োজক হয়, তবে দুই দলের ম্যাচ নিরপেক্ষ কোনঅ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের জেরে নির্দিষ্ট এই ম্যাচটি শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছে।

এদিকে, পাকিস্তান প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি ICC-কে নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছেন।

 

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles