Home খবর প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ

প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ

by Titli Karmakar
0 comments 41 views
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: প্রথম শ্রেণীর ছাত্রীকে , খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশের বক্তব্য অনুযায়ী, স্কুল থেকে ফিরছিল নির্যাতিত শিশুটি। সেইসময় এক বৃদ্ধ দোকানদার শিশুটিকে বাতাসা খাওয়ার প্রলোভন দেখান। রাজি হয়ে যায় শিশুটিও। অভিযোগ, সেই সুযোগের সদ্ব্যবহার করে ওই দোকানদার। শিশুটিকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও শিশুটি যখন বাড়ি ফেরে না। তখনই সন্তানের খোঁজ শুরু করে মা। ব্যাকুল হয়ে স্কুলের দিকে ছুটে যান তিনি। যাওয়ার পথে দোকানের সামনে মেয়ের জুতো পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। ভেতরে ঢুকেই তিনি দেখেন মেয়ের ওপর পাশবিক অত্যাচার চালানো হচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করেন তিনি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে লোকজোড়ো হয়ে যায়। এরপর খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। খবর মিলেছে, নাবালিকার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালতে গোপন জবানবন্দীর আবেদন জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles