Home সংবাদ ধর্মের ঊর্ধ্বে মানবতা, দত্তপুকুরের ঘটনায় সম্প্রীতির চিত্র

ধর্মের ঊর্ধ্বে মানবতা, দত্তপুকুরের ঘটনায় সম্প্রীতির চিত্র

0 comments 13 views
A+A-
Reset

বাংলাস্ফিয়ারঃ বৈচিত্র্যের মাঝেই ঐক্যের সুর। সম্প্রীতিই এ দেশের প্রকৃত বৈশিষ্ট্য। সেই ছবিই এবার ধরা পড়ল দত্তপুকুরে । রোজা পালন করেও হিন্দুধর্মাবলম্বী এক ব্যক্তির শেষকৃত্যে এগিয়ে এলেন বহু মুসলিম মানুষ।

দত্তপুকুর থানার অন্তর্গত কোটা গ্রাম পঞ্চায়েতের পানশিলা এলাকার বাসিন্দা বাসুদেব নন্দী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। পরিবার বলতে তাঁর স্ত্রী ও কন্যাসন্তান। দু’জনেই মানসিক ভারসাম্যহীন বলে খবর মিলেছে। রবিবার সকালে হঠাৎই তাঁর মৃত্যু হলে দাহকার্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এহেন সংকটজনক পরিস্থিতিতে এগিয়ে আসে এলাকার মানুষ। হিন্দু পরিবারগুলির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করেন। রোজা থাকা সত্ত্বেও মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ বসুদেব নন্দীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে যান কোটরা সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা নাকশা তারামায়ের মন্দির সংলগ্ন শ্মশানে।

তাঁর শেষ যাত্রায় ছিলেন প্রায় ৫০ জন। এর মধ্যে প্রায় ২৫ জন হিন্দু এবং ২৫ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই রোজা রেখেছিলেন বলেই জানান। দেশের বিভিন্ন প্রান্তে যখন ধর্মকে ঘিরে হানাহানির ছবি সামনে আসছে। তখন এই ঘটনা নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

 

 

 

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles