বাংলাস্ফিয়ার: মালদা কলেজ অডিটোরিয়ামের সামনে চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ।অভিযোগ, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা কলেজের অডিটোরিয়ামে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১৭০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই রিক্রুটমেন্ট সঠিক উপায়ে হয়নি। তাঁদের বক্তব্য , অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষায় বসেছিলেন। কিন্তু ইন্টারভিউয়ের সময় তাঁদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দফতরের প্রকাশিত তালিকায় দেখা যায়, তাঁদের নাম জেনারেল ওয়েটিং লিস্টে রয়েছে।
অন্যদিকে, জেলা শাসক দাবি করেছেন, সম্পূর্ণ নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।