বাংলাস্ফিয়ারঃ নাটকীয়, অভূতপূর্ব ঘটনায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেফতার হয়েছেন। সারা দিন ধরে পুলিশি তদন্তের পরে তাঁকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়।এপস্টিন ফাইল প্রকাশিত হওয়ার পর থেকেই এই বিতর্কিত মানুষটির বিরুদ্ধে এক তরুনীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ব্রিটিশ রাজপরিবারে এর আগে এমন ঘটনা ঘটেনি। অভিযোগ প্রমানিত হলে অ্যান্ড্রুর যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস জোর দিয়ে বলেছেন, “আইন তার নিজস্ব পথেই চলবে”, কারণ নজিরবিহীন পদক্ষেপ হিসেবে গোয়েন্দারা তাঁর ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটনকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করেছে।
পুলিশ বৃহস্পতিবার সকালে নরফোকের এলবাম পুলিশের থানায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যায়। অভিযোগ—দোষী সাব্যস্ত শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তিনি গোপন নথি বিনিময় করেছিলেন। সন্ধ্যায় রাত সাতটার কিছু পরে তাঁকে একটি গাড়ির পেছনের আসনে বসে থানার বাইরে বেরিয়ে যেতে দেখা যায়।
টেমস ভ্যালি পুলিশ জানায় , তদন্তাধীন অবস্থায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে এবং নরফোকের স্যান্ডংহযাম এস্টেটে তাঁর বাড়িতে তল্লাশি শেষ হয়েছে। তবে বার্কশায়ারের উইন্ডসরে তাঁর প্রাক্তন বাসভবন রয়্যাল লজে তখনও তল্লাশি তখনও চলছিল।

রাজপরিবারের ওপর সুদূরপ্রসারি প্রভাব ফেলতে পারে, এমন এক অভাবনীয় দিনে সকাল আটটা নাগাদ স্যান্ড্রিংহ্যামের উড ফার্মে তাঁর বাসভবনের সামনে নেমপ্লেটহীন পুলিশের গাড়ি ও সাদাপোশাকের অফিসারদের দেখা যায়। একই সঙ্গে নরফোকের সম্পত্তি তাঁর ওই পুরোনো বাড়িতেও তল্লাশি শুরু হয়।
কয়েক ঘণ্টা পর রাজা তাঁর ভাইয়ের বিরুদ্ধে তদন্তে পুলিশের প্রতি নিঃশর্ত সমর্থন জানান। গ্রেফতারের দিনটিই ছিল তাঁর ৬৬তম জন্মদিন। এক বিবৃতিতে রাজা বলেন, “এখন পূর্ণ, নিরপেক্ষ ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করবে। এই তদন্তে তাঁরা আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন।”
এমন নাটকীয় পরিস্থিতির মধ্যেও দৃশ্যত অবিচলিত রাজা ও রানি তাঁদের রাজকীয় দায়িত্ব চালিয়ে যান। রাজা সেন্ট জেমস প্যালেসে তিনটি বৈঠকে যোগ দেন, আর রানি ক্যামিলা ওয়েস্টমিনস্টারের সিনফোনিয়া স্মিথ স্কোয়ারে মধ্যাহ্নের অর্কেস্ট্রা কনসার্টে উপস্থিত থাকেন। এদিকে রাজকুমারী অ্যান লিডসেলকারাগার পরিদর্শন করেন, তিনি বাটলার ট্রাস্টের পৃষ্ঠপোষক হিসেবে সেখানে যান।
ধারণা করা হচ্ছে, আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজপরিবারের সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হলো। এর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়,” এবং যার কাছে তথ্য আছে তাকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানান।
থেমস ভ্যালি পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অলিভার রাইট বলেন, অভিযোগের বিস্তারিত মূল্যায়নের পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের সততা বজায় রাখা জরুরি।
গ্রেফতারের আগে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়—প্রথমত, সতর্কীকরণসহ সাক্ষাৎকারে ডাকা যথেষ্ট নয় তদন্ত এগোতে গ্রেফতার প্রয়োজন। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে তল্লাশি চালানো দরকার। গ্রেফতার হওয়ায় আলাদা করে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তল্লাশি পরোয়ানা নেওয়ার প্রয়োজন পড়েনজানায়, নিয়মমাফিক হোম অফিসকেকে ৩০ মিনিট আগে জানানো হয়েছিল।
অ্যান্ড্রু সবসময়ই সব অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত তথাকথিত “এপস্টিন ফাইল” সামনে আসার পর বিভিন্ন পুলিশ বাহিনী অভিযোগগুলো খতিয়ে দেখছিল। অভিযোগের মধ্যে রয়েছ এক মহিলাকে ইংল্যান্ডে পাচার করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা এবং দেশের বাণিজ্য দূত থাকাকালীন এপস্টিনকে সংবেদনশীল তথ্য সরবরাহ করা।

অভিযোগকারী ভার্জিনিয়ার জিউফ্রের পরিবার জানায়, “আজ আমাদের ভাঙা হৃদয় কিছুটা হালকা হয়েছে, কারণ প্রমাণ হোল রাজপরিবার হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়।” তিনি অভিযোগ করেছিলেন, এপস্টিন ও ঘিসলাইন ম্যাক্সওয়েল পরিচালিত যৌন পাচার চক্রের অংশ হিসেবে ১৭ বছর বয়সে তাঁর ওপর নির্যাতন হয়েছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন,তিনি মেট্রোপলিটান পুলিশ সার্ভিস সহ পুলিশের যত শাখা আছে তাঁদেরএকটি পাঁচ পৃষ্ঠার স্মারকলিপি দিয়েছেন যাতে নতুন তথ্য রয়েছে।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের ওয়েবসাইট অনুযায়ী, সরকারি পদে অসদাচরণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আইনজীবী রিচার্ড স্কোরার (যিনি স্লেটার আর গর্ডনের নির্যাতন আইন বিভাগের প্রধান) বলেছেন যদি প্রমাণ হয় তিনি ক্ষমতার অপব্যবহার করে তরুণীদের সঙ্গে যৌন সম্পর্ক করেছেন, তবে সেই ভিত্তিতে মামলা হতে পারে।
রাজতন্ত্র বিলোপের পক্ষে প্রচার চালানো সংগঠন রিপাবলিকের প্রধান গ্রাহাম স্মিথ গ্রেফতারকে স্বাগত জানান এবং বলেন, তাঁদের আইনজীবীরা আরও অভিযোগের তথ্য তদন্ত করে পুলিশের কাছে দেবেন।

প্রকাশিত ইমেল নথিতে দেখা যায়, তিনি হংকং, ভিয়েতনাম, সিঙ্গাপুরে সরকারি-সফর সংক্রান্ত তথ্য এপস্টিনকে পাঠিয়েছিলেন। আরেকটি বার্তা ছিল আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের পুনর্গঠনে বিনিয়োগের গোপন বিবরণ।
২০১৫ সাল পিটার বল যিনি চার্চ অব ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত বিশপ ও রাজপরিবারের অতি পরিচিত মানুষ ছিলেন তিনিও আজ জেলে ঘানি টানছেন।সরকারি পদে অসদাচরণের দায়ে ৩২ মাসের কারাদণ্ড হয়েছিল তাঁর।
মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক লেবার উপনেতা হ্যারিয়েট হারন্যান । গত নভেম্বর মার্কিন হাউজ ওভারসাইট কমিটি তাঁকে ওয়াশিংটন ডিসিতেতে এসে সাক্ষ্য দিতে বলেছিল।
গত অক্টোবরে বাকিংহ্যাম প্যালেস ঘোষণা করে, রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় তাঁর সব রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হবে এবং তাঁকে রয়্যাল লজ ছাড়তে হবে। তাঁর প্রতিনিধিদের কাছ থেকে মন্তব্য চাওয়া হলেও কোনো উত্তর মেলেনি।