Home খবরা খবর মানিক ভট্টাচার্যকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তৃণমূল কর্মীদের

মানিক ভট্টাচার্যকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তৃণমূল কর্মীদের

0 comments 14 views
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: রাজ্যের শিক্ষা দুর্নীতি মামলায় নাম জড়ানো পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ উঠল। পথশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

শিক্ষা দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তৃনমুল বিধায়ক ।  যথারীতি নির্বাচনের প্রাক-কালে এলাকার বিভিন্ন  কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন তিনি।

গতকাল পলাশীপাড়া বিধানসভার বিল-কুমারী গ্রাম অঞ্চলে একটি পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। সেখানেই গন্ডগোল। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তৃণমূল কর্মীদের একাংশ ‘চোর চোর’ স্লোগান তুলে বিক্ষোভ শুরু করে। এরপর মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

বিক্ষোভকারীরা সাফভাষায় জানিয়েছে, শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে আর পলাশীপাড়া বিধানসভায় দেখতে চান না তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় কার্যত বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles