Home খবরা খবর ফের চাকরির নামে প্রতারণার শিকার শিক্ষিত বেকাররা

ফের চাকরির নামে প্রতারণার শিকার শিক্ষিত বেকাররা

0 comments 9 views

বাংলাস্ফিয়ার: কাজের টোপ দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মালদহের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থা  নিজেদের মিশন হাসপাতাল বলে পরিচয় দিচ্ছে।

অভিযোগ, ওই বেসরকারি সংস্থা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়ে দাবি করে, যে মালদাহ জেলার কালিয়াচকে ৪০০ শয্যার একটি সরকারি অনুমোদিত হাসপাতাল চালু হচ্ছে। সেখানে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। সেই বিজ্ঞাপন দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বহু যুবক-যুবতী। চাকরি দেওয়ার নাম করে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়। তেমনটাই জানিয়েছে প্রতারিত’রা।

অভিযোগকারীরা আরও জানিয়েছেন, সংস্থার মালিক নাজিউল শেখ ও তাঁর বোনের হাতে  টাকা তুলে দিতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, ড্রেস দেওয়ার নাম করে আরও মাথাপিছু ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও একজনেরও চাকরি হয়নি।

রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহার থেকেও প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বেকার যুবক-যুবতীর কাছ থেকে এইভাবে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। প্রতারিতদের মধ্যে অধিকাংশই গরিব পরিবারের এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে।

জানা গিয়েছে, প্রতারিত চাকরিপ্রার্থীরা কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । পরে দায়সারা ভাবে একটি অভিযোগ গ্রহণ করা হলেও কোনও তদন্ত শুরু হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে এবার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

 

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles