Home খবরা খবর ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

0 comments 4 views

বাংলাস্ফিয়ার: জয়নগরের পর এবার কাকদ্বীপ! ফের শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরই বিধানসভা এলাকায় দিকে দিকে পোস্টারিং করা হয়েছে। অভিযোগ তীর তৃণমূলের দিকে।

এলাকাবাসীরা জানান, সাত সকালে ঘুম থেকে উঠেই তাঁরা এই পোস্টারগুলি দেখতে পান। তাতে লেখা , বিধায়ক ঘুষ নিয়েছেন এবং দিয়েছেনও।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, গোটা ঘটনা ঘটেছে বিজেপির কারসাজিতেই। তৃণমূলকে কলুষিত করতেই নাকি বিধায়কের বিরুদ্ধে পোস্টারিং করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পদ্মশিবির। বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles