Home খবরা খবর ভাগবত কথায়, ভাইজানের প্রশংসা

ভাগবত কথায়, ভাইজানের প্রশংসা

0 comments 15 views

বাংলাস্ফিয়ার: আরএসএস-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সলমন খানের ফ্যাশন সেন্স ও যুবসমাজের ওপর তাঁর প্রভাব নিয়ে মন্তব্য করেছেন সংঘপ্রধান মোহন ভাগবত। মুম্বইয়ের নেহরু সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি রসিকতা করে বলেন, “সলমন খান যা পরেন, কলেজের ছাত্ররা ঠিক সেটাই অনুসরণ করে।” তাঁর মতে, কেন বা কী পরা হচ্ছে সেটা বড় কথা নয়, সলমন পরেছেন বলেই তা তরুণ প্রজন্মের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই মন্তব্যের সময় দর্শকাসনে বসা সলমনকে মৃদু হাসতেও দেখা যায়, যে ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল।

মোহন ভাগবত তাঁর বক্তৃতায় সমাজে রোল মডেলদের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে সলমনের উদাহরণ টানেন। তিনি জানান, সমাজের বিশ্বস্ত ও কীর্তিমান ব্যক্তিরাই ফ্যাশন তৈরি করেন এবং সাধারণ মানুষ তাঁদেরই অনুসরণ করে। সলমনের ১৯৯০-এর দশকের বডি বিল্ডিং থেকে শুরু করে তাঁর সিগনেচার ফিরোজা ব্রেসলেট বা ছেঁড়া জিন্স, তরুণ প্রজন্ম কীভাবে দশকের পর দশক অন্ধভাবে অনুকরণ করেছে, সেই বিষয়টিই ভাগবতের কথায় উঠে আসে। এ দিনের অনুষ্ঠানে সলমন ছাড়াও অক্ষয় কুমার, রভিনা ট্যান্ডন, অনন্যা পাণ্ডে এবং কর্ণ জোহরের মতো তারকারাও উপস্থিত ছিলেন।

কাজের ক্ষেত্রে সলমন ভক্তদের জন্য বড় আপডেট হলো তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি প্রথমে ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখন তা ২০২৬ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় এই দেশাত্মবোধক ছবিটি স্বাধীনতা দিবসের আবহে দর্শকদের উপহার দিতে চান সলমন। সলমন জানিয়েছেন, এই ছবির ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো না করে গুণমানের দিকেই নজর দিতে চান তিনি।

বর্তমানে মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই এক সপ্তাহের শিডিউল শেষ হলে, চলতি মাসেই ছবি ক্যামেরাবন্দি হওয়ার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর শুরু হবে পোস্ট-প্রডাকশন এবং প্রতিরক্ষা মন্ত্রকের থেকে বিশেষ ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়া। কোনোরকম তাড়াহুড়ো না করে দর্শকদের একটা নিখুঁত ছবি উপহার দেওয়ার কথাই নিজের টিমকে জানিয়েছেন বলিউডের ‘ভাইজান’।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles