38
বাংলাস্ফিয়ার: ৮ ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অফ স্টাফ পদ থেকে ইস্তফা দিলেন মর্গ্যান ম্যাকসুইনি। ২০২৪-এ লেবার পার্টির জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। জেফরি এপস্টাইনের বিতর্কিত ফাইলসের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও পিটার ম্যান্ডেলসনকে আমেরিকায় ব্রিটেনের রাষ্ট্রদূত করার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ান ম্যাকসুইনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাঁর এই প্রস্থান স্টারমারের নেতৃত্ব নিয়ে দলের অন্দরে জটিলতা সৃষ্টি করতে পারে।