Home খবর আসানসোলে সাফাইকর্মীদের বিক্ষোভ

আসানসোলে সাফাইকর্মীদের বিক্ষোভ

0 comments 86 views
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: গত চার দিন যাবত কর্মবিরতি পালন করছে আসানসোল পৌরনিগমের অন্তর্গত সমস্ত ওয়ার্ডের সাফাইকর্মীরা। যার জেরে, আসনসোলের মতো শিল্পাঞ্চলে আবর্জনার স্তুপ তৈরি হয়েছে। আন্দোলনরত সাফাইকর্মীদের দাবিগুলো, ন্যায্য বেতন, সঠিকভাবে পিএফ পরিষেবা ও সচিত্র পরিচয় পত্র।

 

আন্দোলনকারী সাফাইকর্মীরা অভিযোগ করে জানিয়েছেন, ঠিকাদার সংস্থা দীর্ঘদিন পিএফ জমা দেয়নি। এছাড়াও সরকারি নিয়মানুযায়ী ১৫ হাজার টাকা বেতনের দাবিও করেছেন তাঁরা।

 

আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, “সুষ্ঠুভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।” অন্যদিকে শাসকশিবিরের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতা রাজা মুখোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “তৃণমূল সরকার গরিব মানুষের কথা চিন্তাভাবনা করে না। তাই গরীব মানুষ নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে।”

 

কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুঁইতুন্ডি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আফসোসের সুরে বলেন, মাধ্যমিক পরীক্ষা চলছে, সদ্য বরাত গেল এই অবহে এলাকা পরিস্কার পরিচ্ছন্ন হচ্ছে না।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles