বাংলাস্ফিয়ার: এবার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ করার পথে হাঁটছে স্পেন। তেমনটাই জানিয়েছেন খোদ সে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নেটদুনিয়কে তিনি ‘ব্যর্থ স্টেট’ বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, ‘ সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলি প্রায়ই আইন লঙ্ঘন করে।’ সংশ্লিষ্ট সংস্থাগুলির মালিকদের কঠোর বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করার জন্য চাপ দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে, স্পেনের প্রধানমন্ত্রীকে ‘ফ্যাসিবাদী স্বৈরশাসক’ বলে আক্রমণ শানিয়েছেন ইলন মাস্ক ।
উল্লেখ্য,সম্প্রতি একই পথে হেঁটেছে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সরকার। ইউরোপ ও এশিয়ার বহু দেশই কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে। সেই তালিকায় রয়েছে ভারতও।