Home খবরা খবর চাঁদের হাটে প্রতিবাদ সভা

চাঁদের হাটে প্রতিবাদ সভা

0 comments 19 views

বাংলাস্ফিয়ার: আমেরিকার বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পুরস্কারের মঞ্চও এখন প্রতিবাদের ময়দানে পরিণত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে রিপাবলিকান ও ট্রাম্প প্রশাসনের একাধিক নীতির বিরুদ্ধে সরব হন একের পর এক তারকারা। বিশেষ করে আমেরিকার অভিবাসন ও শুল্ক বলবৎকারী সংস্থা বা আইসিই (ICE—Immigration and Customs Enforcement)-র বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

                                                                                                  ট্রেভর নোয়া

সঞ্চালক হিসেবে তাঁর শেষ রাতে তিনি ট্রাম্পের নীতিকে আক্রমণ করে বলেন, “ট্রাম্প যেমন গ্রিনল্যান্ড পেতে চান, শিল্পীরাও গ্র্যামিটা ঠিক ততটাই পেটে চান।” তিনি ট্রাম্প, বিল ক্লিনটন এবং জেফ্রি এপস্টাইনকে মিলিয়ে বিতর্কিত রসিকতা করেন। বিলি আইলিশের গান ওয়াইল্ডফ্লাওয়ারের জয় নিয়ে মজা করে বলেন, “এই পুরস্কার প্রাপ্যই ছিল। এপস্টাইন নিজের প্রাইভেট আইল্যান্ড হারিয়ে এবার নিশ্চয়ই নতুন এক আরেক মনোরম জায়গা খুঁজবেন ক্লিন্টনের সাথে সময় কাটাতে।” এরপর প্রত্যাশিতভাবেই ট্রাম্প তাঁকে ‘অপদার্থ’ সম্বোধন করে, তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

নিকি মিনাজ প্রসঙ্গে, নোয়া রসিকতা করে বলেন, নিকি গ্র্যামিতে নেই কারণ তিনি ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ‘জরুরি’ আলোচনায় ব্যস্ত। এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মিনাজও।

                                                                                        ব্যাড বানি

‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়া এই পুয়ের্তো রিকোর শিল্পী সরাসরি বলেন, “পুয়ের্তো রিকো আমেরিকারই অংশ।” ট্রাম্প সমর্থকদের ‘আন-আমেরিকান’ বলে খোঁচা দিয়ে তিনি স্পষ্ট জানান, অভিবাসীরা পশু বা ভিনগ্রহী নয়, তাঁরা মানুষ। সেরা ‘মিউজিকা আরবান’ অ্যালবাম জেতার পর তিনি সরাসরি স্লোগান দেন, “আইসিই আউট (ICE out)।” তিনি ঘৃণা নয়, বরং ভালোবাসার মাধ্যমে লড়াই করার ডাক দেন। ব্যাড বানি তাঁর ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ সম্মান উৎসর্গ করেন সেই সব মানুষদের, যাঁরা স্বপ্নের টানে নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

                                                                                    বিলি আইলিশ

২৪ বছর বয়সী এই পপ তারকা ‘সং অফ দ্য ইয়ার’ জেতার পর অত্যন্ত কড়া ভাষায় বলেন, “চুরি করা জমিতে কেউ অবৈধ (illegal) হতে পারে না।” তিনি সরাসরি প্রতিবাদে চিৎকার করে বলেন, “ফাক আইসিই (F–k ICE)।”

                                                                                    ফিনিয়াস ও’কানেল

বিলির ভাই ও সহযোগী ফিনিয়াস রেড কার্পেটে সাদা রঙের ‘ICE OUT’ পিন পরেছিলেন। তিনি সম্প্রতি আইসিই-বিরোধী মিছিলে গিয়ে টিয়ার গ্যাসের শিকার হয়েছিলেন বলেও জানান।

                                                                    জাস্টিন ও হেইলি বিবার

২০২২-এর পর এই প্রথম গ্র্যামিতে এসে বিবার দম্পতি কালো পোশাকের সঙ্গে সাদা রঙের ‘ICE OUT’ পিন পরে সংহতি জানান।

 

                                                                                            কেহলানি

সেরা আরএন্ডবি পারফরম্যান্স জেতার পর কেহলানি বলেন, শিল্পীদের উচিত অন্যায়ের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়া। তিনিও উচ্চস্বরে “ফাক আইসিই” বলে মঞ্চ ছাড়েন।

                                                                                         অলিভিয়া ডিন

‘বেস্ট নিউ আর্টিস্ট’ অলিভিয়া গর্বের সাথে জানান, তিনি একজন অভিবাসীর নাতনি। তিনি এই জয়কে সাহসিকতার জয় বলে অভিহিত করেন।

                                                                                                          ক্রিসি টিগেন

ট্রাম্পের কট্টর বিরোধী হিসেবে পরিচিত ক্রিসি, সঞ্চালক নোয়া যখন ট্রাম্পকে নিয়ে রসিকতা করছিলেন, তখন পেছন থেকে থাম্বস-আপ দেখিয়ে সমর্থন জানান।

                                                                                          লেডি গাগা

১৬ বার গ্র্যামি জয়ী গাগা তাঁর চুলের স্টাইলের পেছনে একটি বিশেষ ‘বো’ (Bow) পরেছিলেন, যার ঠিক মাঝে লাগানো ছিল একটি ‘ICE OUT’ পিন।

                                                                                        শাবোজি

সেরা কান্ট্রি ডুয়ো পারফরম্যান্স জয়ী শাবোজি তাঁর পুরস্কার উৎসর্গ করেন অভিবাসীদের। তাঁর মতে, “অভিবাসীরাই আক্ষরিক অর্থে এই দেশটা গড়েছেন।”

                                                                             জাস্টিন ভার্নন (বন ইভার)

তিনি ‘ICE OUT’ পিনের পাশাপাশি একটি কমলা রঙের হুইসেল পরেছিলেন। তিনি জানান, মিনিয়াপলিসে যখন আইসিই (ICE) হানা চলে, তখন স্থানীয়রা এই হুইসেল বাজিয়ে একে অপরকে সতর্ক করেন। ফেডেরাল এজেন্টের গুলিতে এক নার্স আহত হওয়ার প্রতিবাদে তিনি গ্র্যামি বয়কটও করতে চেয়েছিলেন।

                                                                                       সামারা জয়

জ্যাজ শিল্পী সামারা জয় রেড কার্পেটে ‘ICE OUT’ পিন পরেছিলেন। তিনি বলেন, যাঁরা নিজের কথা বলতে পারছেন না, তাঁদের জন্য কথা বলাটাই শিল্পীর কাজ।

এর পাশাপাশি ব্র্যান্ডি কার্লাইল, জনি মিচেল, অ্যামি অ্যালেন এবং কামাল উইলসনের মতো আরও অনেক তারকাকে গ্র্যামির আসরে ‘ICE OUT’ পিন পরে প্রতিবাদ জানাতে দেখা যায়।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles