Home খবরা খবর প্রশাসনের গাফিলতি, সুন্দরবনবাসীর চরম ভোগান্তি

প্রশাসনের গাফিলতি, সুন্দরবনবাসীর চরম ভোগান্তি

0 comments 47 views

বাংলাস্ফিয়ার: ফের সুন্দরবনে নদী পারাপারের সময় দুর্ঘটনার খবর মিলল। রীতিমতো ভাগ্যের জোরে রেহাই পেয়েছেন এক নৌকা যাত্রী। তেমনটাই শোনা গিয়েছে সেই সময় উপস্থিত অন্যান্য যাত্রীদের কাছ থেকে।

রায়মঙ্গল নদীর লেবুখালী টু ভান্ডারখালি ভায়া সাহেব খালি ফেরি ঘাট থেকে অতিরিক্ত যাত্রী তোলার জেরে এই দুর্ঘটনাটি দুর্ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করেছে সহযাত্রীরা।  অভিযোগ উঠেছে, যে যাত্রী নিরাপত্তা নিয়ে ভাবিত না মাঝিরা। অতিরিক্ত উপার্জনের লোভে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঝিরা নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি লোক তুলছে। তারপর যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করাচ্ছে। কাঠগড়ায় স্থানীয় প্রশাসনও। অভিযোগ, এই ঘাটে নিয়মিত এমন ঝুঁকিপূর্ণ যাতায়াত চলে। তা নিয়ে কোনও মাথা ব্যাথা নেই প্রশাসনের।

জানা গিয়েছে, নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসীরা। কিন্তু কর্ণপাত করছে না প্রশাসন। ফলত, গুরুতর অবস্থার রোগী থেকে শুরু করে গর্ভবতী সকলকেই সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অসুবিধা হয়। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে তাঁদের একটাই দাবি, অবিলম্বে রায়মঙ্গল নদীর উপর একটি সেতু নির্মাণ করা হোক, তাতেই সমস্যার সমাধান হবে।

 

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles