Home খবরা খবর কড়া কমিশন! AERO-কে সাসপেন্ডের নির্দেশ

কড়া কমিশন! AERO-কে সাসপেন্ডের নির্দেশ

0 comments 41 views

ভোটার তালিকা সংশোধনের কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার বসিরহাট-২ ব্লকের বিডিও তথা সহকারী নির্বাচনী আধিকারিক (AERO) সৌমিত্র প্রতিপ্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন।

 

তাঁর বিরুদ্ধে  বেআইনিভাবে ১১ জন সরকারি কর্মচারীকে ‘অতিরিক্ত সহকারী নির্বাচনী আধিকারিক’ হিসেবে নিয়োগ করার অভিযোগ উঠেছে। কমিশনের নিয়ম অনুযায়ী, এইভাবে নিয়োগ করার তাঁর এক্তিয়ার নেই। সেইসঙ্গে ওই ১১ জন কর্মীকে দিয়েই ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি করানো হয়, যা নির্বাচনী বিধি সম্পূর্ণ লঙ্ঘন করে।

 

এই খবর সামনে আসতেই  রবিবার রাজ্যের মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠায় কমিশন । চিঠিতে স্পষ্ট কমিশনের নির্দেশ, অভিযুক্ত নির্বাচনী আধিকারিক সৌমিত্র প্রতিপ্রধানকে সাসপেন্ড করতে হবে এবং দ্রুত তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এখানেই শেষ নয়, কমিশন চিঠিতে আরও লেখে, ওই ১১ জন যাঁরা বেআইনিভাবে নিযুক্ত তাঁদের নেওয়া সমস্ত শুনানি ও সিদ্ধান্ত অবৈধ বলে গণ্য হবে।

বাতিল হওয়া শুনানিগুলির জন্য পুনরায় ডেট দেওয়া হবে, বলে জানানো হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি সমস্ত নির্দেশ কার্যকর করার জন্য ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

Author

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles