22
বাংলাস্ফিয়ার: চিনা সামরিক বাহিনীর শীর্ষকর্তা, ঝং ইউসিয়া-র বিরুদ্ধে এবার পরমাণু অস্ত্র ভাণ্ডারের গোপন নথি, আমেরিকায় পাচারের গুরুতর অভিযোগ উঠল। ওয়াল স্ট্রি জার্নালের সাম্প্রতিক একটি প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। আগেও চিনা সংবাদমাধ্যমগুলি দাবি করেছিল, দুর্নীতির পাশাপাশি সেনাপ্রধান লুই ঝেনলি-র সঙ্গে হাত মিলিয়ে শি জিনপিং-য়ের একচ্ছত্র ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন ইউসিয়া। ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই নজিরবিহীন তদন্তে এখন বেজায় বিপাকে বেজিংয়ের সামরিক নেতৃত্ব।