বাংলাস্ফিয়ার: ব্রটেনের সরকার লন্ডনে চীনের একটি বিশাল দূতাবাস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনায় শেষ পর্যন্ত ছাড়পত্র দিয়েছে। দীর্ঘদিন ধরে এই অনুমোদন ঝুলে ছিল, মূলত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে।
সমালোচকদের বক্তব্য, প্রস্তাবিত দূতাবাসটির বিপুল আকার এবং ব্রিটেনের আর্থিক কেন্দ্রের অত্যন্ত নিকটবর্তী অবস্থান গুপ্তচরবৃত্তির সুযোগ বাড়াতে পারে। তাঁদের আশঙ্কা, কূটনৈতিক উপস্থিতির আড়ালে নজরদারি ও তথ্যসংগ্রহ সহজ হয়ে উঠবে।
এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। কনজারভেটিভ পার্টির এক সাংসদ তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে ক্ষমতাসীন লেবার পার্টির সরকারের “লজ্জাজনক কাপুরুষতা” বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সতর্কতা দেখানোর বদলে সরকার অযথা নতি স্বীকার করেছে।
সব মিলিয়ে ব্রিটেনের রাজধানী লন্ডনে চিনেরএই বৃহৎ কূটনৈতিক প্রকল্প কেবল নগর পরিকল্পনা বা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ই নয়, নিরাপত্তা, রাজনীতি ও সার্বভৌমত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।